শিবগঞ্জ সীমান্তে মাদক হিসেবে ব্যবহৃত সিরাপ ও ট্যাবলেটসহ যুবক আটক

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
শিবগঞ্জ সীমান্তে মাদক হিসেবে ব্যবহৃত সিরাপ ও ট্যাবলেটসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলাদা দুটি অভিযান চালিয়ে মাদক হিসেবে ব্যবহৃত ৪২৭ বোতল সিরাপ ও ৩ হাজার ১৭ ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া ও শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্তে অভিযান চালায় বিজিবি।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

আটক ব্যক্তির নাম মো. আলীম। তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুরের মোঃ খাইরুল ইসলামের ছেলে।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রঘুনাথপুর-হঠাৎপাড়ায় অভিযান চালায়। এ সময় ৩৭৭ বোতল ভারতীয় এসকাফ ডিএক্স সিরাপসহ মো. আলীমকে আটক করা হয়।

একই রাতে নামোচকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ এবং ৩ হাজার ১৭০ পিস টেনসিওইন ট্যাবলেট জব্দ করা হয়।

এসকাফ ডিএক্স ও টেনসিওইন ট্যাবলেট মাদক হিসেবে গ্রহন করেন মাদকসেবীরা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।;

Read more — স্থানীয়
← Home