অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আশরাফ বাবুর মৃত্যুতে শোকসভা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ আগস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ণ
অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আশরাফ বাবুর মৃত্যুতে শোকসভা

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বেলেপুকুর মহল্লার বাসিন্দা আলী আশরাফের মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ সভার আয়োজন করে 'জ্ঞানচক্র' নামের একটি সংগঠন।

প্রবীণ সাংবাদিক সামশুল ইসলাম টুকুর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন চিকিৎসক আব্দুস সালাম, সমাজসেবী শফিকুল আলম ভোতা,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব,কলেজ শিক্ষক ওয়ালিউল আজিম, সিপিবি,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরায়েল সেন্টু, প্রয়াত আলী আশরাফের স্ত্রী আসফিয়া হাবীব, কর্মীদের মধ্যে মোঃ ওবায়দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, আলী আশরাফ বাবু একজন দক্ষ শিক্ষক ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জে জ্ঞান চর্চার পরিমণ্ডলে সক্রিয় ও সজ্জন ব্যক্তিত্ব। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। 

Read more — স্থানীয়
← Home