চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে যুবকের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ আগস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে শামীম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডুবে যাওয়ার পর বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শামীম হোসেন উপজেলার শ্যামপুর ইউনিয়নের তিকোশ গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে।

রফিকুল ইসলাম বলেন, দুপুরে শামীম ও তার দুই বন্ধু পাগলা নদীতে গোসল করতে যান। এ সময় দুই বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শামীম নদীতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরীদলের লিডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে তল্লাশী চালিয়ে শামীমের মরদেহ উদ্ধার করেন। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home