শিবগঞ্জে আম বাগান থেকে বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২১ আগস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
শিবগঞ্জে আম বাগান থেকে বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরকসহ অন্যান্য সরঞ্জামাদি ও একটি ওয়ান শুটার গান জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠের একটি আম বাগান থেকে এসব জব্দ করা হয়।

শুক্রবার স্থানীয় র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- রাত পৌন ১২ টার দিকে র‌্যাবের উপপরিদর্শক আখতারুজ্জামানের নেতৃত্বে ফাঁসিতলা মাঠের আম বাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক কেজি ৮৫০ গ্রাম গান পাউডার (ককটেল তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক), ককটেল তৈরির অন্যান্য উপকরণ, দুটি হাসুয়া, একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করে। এঘটনায় কাউকে আটক করা যায়নি।

পরে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকসহ অন্যান্য সরঞ্জামাদি শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Read more — স্থানীয়
← Home