চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় বিড়ি ও কারেন্ট জাল জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় বিড়ি ও কারেন্ট জাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তে ২০ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় পাতার বিড়ি ও কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি। রোববার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে উপজেলার রামদাস বিল এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। সংবাদমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাতের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রামদাস বিওপির বিজিবি সদস্যরা যৌথ অভিযান চালায়। অভিযানে ৩ লাখ ৫৯ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১৫৭ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। 

জব্দ করা বিড়ি ও কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ২০ হাজার ৫০০ টাকা বলে দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Read more — স্থানীয়
← Home