শিবগঞ্জ সীমান্তে ভারতীয় স্মার্টফোন জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৭ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় স্মার্টফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আনা ৭টি স্মার্টফোন জব্দ করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর থেকে স্মার্টফোনগুলো জব্দ করা হয়। 

বৃহস্পতিবার বিজিবির ৫৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির তেলকুপি বিওপির নায়েক মো. আব্দুল বারীর নেতৃত্বে বিজিবির একটি দল জমিনপুরে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭ টি বিভিন্ন মডেলের স্মার্টফোন পায় তারা। তবে ফোনের মালিককে পাওয়া যায়নি। 

এগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিলো বলে দাবি করেছে বিজিবি। স্মার্টফোনগুলো স্থানীয় কাস্টমসে জমা দেয়া হয়েছে। 

Read more — স্থানীয়
← Home