চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইনে ব্যর্থ হয়ে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইনে ব্যর্থ হয়ে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ২০ জনকে নো ম্যান্স ল্যান্ড থেকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার রাতে ওই ২০ জনকে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নিয়েছিলো তারা।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার রাত ৩ টার দিকে চৌকা বিওপি এলাকায় বিএসএফ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির টহলদল এবং স্থানীয়দের চরম বাঁধার মুখে অনুপ্রবেশের সম্পূর্ণরূপে প্রতিহত করে। পরবর্তীতে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ১২ টার দিকে ১৭৮/৩-এস পিলারের কাছ দিয়ে তাদের ফিরিয়ে নেয়া হয়।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Read more — স্থানীয়
← Home