চাড়ালডাংগা সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৪ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
চাড়ালডাংগা সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার ভোরে বিএসএফ সদস্যরা তাদের পুশ ইনের চেষ্টা করে।

দুপুরে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান।

বিজিবি অধিনায়ক বলেন, ভোর সাড়ে ৬ টার দিকে চাড়ালডাংগা সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে গিয়ে তাদের বাংলাদেশ ভূখন্ডে ঢুকতে বাধা দেয়। তাদের বাধার মুখে ওই ৭ জন নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়।

বিজিবি অধিনায়ক আরও বলেন, ওই ৭ জনকে নিকটবর্তী কাঁতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

Read more — স্থানীয়
← Home