ভারতে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জে রুবেল আবারও গ্রেপ্তার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
ভারতে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জে রুবেল আবারও গ্রেপ্তার

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জের মো. রুবেল শেখকে আবারও ধরতে পেরেছে পুলিশ। শনিবার সকালে ভারতের রঘুনাথগঞ্জ এলাকায় মিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

এর আগে গত শুক্রবার দুপুরে রঘুনাথগঞ্জ থানা থেকে জঙ্গিপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায় সে।

পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্য আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয় রুবেলকে ধরতে শুক্রবার রাতভর চিরুনি তল্লাশি চালায় পুলিশ। অবশেষে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

গত বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানা পুলিশ আনারুল শেখ এবং মো. রুবেল শেখকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে। পরে শুক্রবার বেলা ১২টার দিকে তাদের আদালতে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় পুলিশের একটি গাড়ি। মাঝপথে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের ফটোকপি করানোর জন্য গাড়ি দাঁড় করায় পুলিশ। এক পুলিশকর্মী গাড়ি থেকে নেমে দোকানে যান। সেই সুযোগেই আনারুল ও রুবেল গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

Read more — আন্তর্জাতিক
← Home