আদালতে নেওয়ার পথে ভারতীয় পুলিশের কাছ থেকে পালাল চাঁপাইনবাবগঞ্জের রুবেল

লাইভ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ণ
আদালতে নেওয়ার পথে ভারতীয় পুলিশের কাছ থেকে পালাল চাঁপাইনবাবগঞ্জের রুবেল

অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তারের পর আদালতে নিয়ে যাওয়ার সময় পালিয়ে গেছে মো. রুবেল শেখ নামে  চাঁপাইনবাবগঞ্জের এক বাসিন্দা। শুক্রবার দুপুরে রঘুনাথগঞ্জ থানা থেকে জঙ্গিপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায় সে। 

পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্য আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে। তবে পালিয়ে যাওয়ার রুবেলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কোন এলাকায় তা স্পষ্ট করেনি সংবাদমাধ্যমটি। 

প্রকাশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানা পুলিশ আনারুল শেখ এবং মো. রুবেল শেখকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে। পরে শুক্রবার বেলা ১২টার দিকে তাদের আদালতে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় পুলিশের একটি গাড়ি। মাঝপথে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের ফটোকপি করানোর জন্য গাড়ি দাঁড় করায় পুলিশ। এক পুলিশকর্মী গাড়ি থেকে নেমে দোকানে যান। সেই সুযোগেই আনারুল ও রুবেল গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। তাদের ধরতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় ওই এলাকায়। পুলিশের অভিযানে আনারুল গ্রেপ্তার হলেও রুবেলকে এখনও ধরা যায়নি।

পুলিশ জানিয়েছে, তিনি খড়খড়ি নদী পেরিয়ে গোপালনগর এলাকার একটি ঘন জঙ্গলে চলে যায়। 

Read more — আন্তর্জাতিক
← Home