চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৬ কেজি হেরোইনসহ একজন গ্রেপ্তার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৬ কেজি হেরোইনসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ সহুবুল ইসলাম নামে রএকজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের নিজ বাড়ি থেকেই হেরোইনসহ গ্রেপ্তান হন তিনি।

এসআরবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার সহুবুল কলকলিয়া গ্রামে মৃত দোস মোহাম্মদের ছেলে।

এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি দল সহুবুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে লুকিয়ে রাখা ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

সহুবুল সীমান্ত এলাকা থেকে হেরোইনগুলো এনে তার বাড়িতে রেখেছিলেন বিক্রির জন্য। জব্দ করা হেরোইনের মূল্য প্রায় তিন কোটি টাকা বলে দাবি করেছে এসআরবি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home