চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার ভোর পৌনে ৭ টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন ও তাদের মেয়ে লিমা খাতুন।

ওসি মতিউর রহমান বলেন, সকালে নিজ বাড়ি সংলগ্ন একটি দোকানঘর খুলছিলেন মিলি খাতুন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হোন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার মেয়ে লিমা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

Read more — স্থানীয়
← Home