অগ্রণী সেচ প্রকল্পের খাড়িতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩১ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ণ
অগ্রণী সেচ প্রকল্পের খাড়িতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা মহল্লায় একটি খাড়িতে ডুবে বায়েজিদ হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে অগ্রণী  সেচ প্রকল্পের খাড়িতে ডুবে মারা যায় সে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত বায়েজিদ হোসেন গনকার নওশাদ আলীর ছেলে। সে গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলো। 

এসআই আব্দুর রাজ্জাক বলেন, দুপুরে অগ্রণী সেচ প্রকল্পের খাড়িতে গোসল করতে যায় বায়েজিদ। এসব ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

Read more — স্থানীয়
← Home