অবৈধভাবে আসাম গিয়ে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
অবৈধভাবে আসাম গিয়ে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন
ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের ধুবড়ির যোগমায়া ফেরিঘাটে সন্দেহভাজন ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

ভারতের সংবাদমাধ্যম ইটিভি আসাম, পিটিআই ও এএনআই এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে।

সংবাদে বলা হয়, অসমের রাজ্য সরকার গত কয়েক মাস ধরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অনেকেই আইন অমান্য করে অসমে প্রবেশের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ধুবড়ির যোগমায়া ফেরিঘাটে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৩৬ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে বৈধ কোন কাগজপত্র ছিলো না।

ধুবড়ির এসএসপি দেবাশিস বোরার নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তারা নৌকাযোগে হাটশিংমারি থেকে ধুবড়ির যোগমায়া ঘাটে আসছিল।

পুলিশের ধারণা তারা ধুবড়ি থেকে ট্রেনে করে চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেছিল। মিলন নামে এক দালালের মাধ্যমে তারা ভারতে যান।

Read more — স্থানীয়
← Home