চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল সম্পাদক নির্বাচিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল সম্পাদক নির্বাচিত

ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আবারও দৈনিক গণকণ্ঠ’র প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু সভাপতি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ও চাঁপাই লাইভ'র নির্বাহী সম্পাদক ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন।

নতুন কমিটিতে দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহ-সভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, আলোকিড় গৌড়’র সম্পাদক মো. আব্দুল্লাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, চাঁপাই লাইভ'র সম্পাদক মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন। 

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা মন্টু দশমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছে। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেলেন তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন। 

নির্বাচিত হওয়ার পর যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেছেন, জেলায় সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি।

Read more — স্থানীয়
← Home