বাঁশ-বেতসহ কামারদের পণ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আবু সাইদ, চাঁপাইনবাবগঞ্জ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ
বাঁশ-বেতসহ কামারদের পণ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ‘থ্রাইভ’ প্রকল্পের উদ্যোগে স্থানীয় উৎপাদক ও উদ্যোক্তাদের নিয়ে বাজার গতিশীলতা ও লিংকেজ বিষয়ককর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা ডাসকো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা মোসা. আফরোজা খাতুন, নাচোল উপজেলা সমাজসেবা কর্তকর্তা মো. সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজার মো. জহুরুল ইসলামসহ অন্যরা।

আয়োজকরা জানান, নাচোল ও গোমস্তাপুরের ৬টি ইউনিয়নের ১ হাজার ৯৮৪টি প্রান্তিক পরিবারের মধ্যে বর্তমানে ৫৭৫টি পরিবার বিভিন্ন কৃষি ও অ-কৃষিভিত্তিক জীবিকায়ন কার্যক্রমে যুক্ত রয়েছে। এর মধ্যে বিশেষকরে বাঁশ-বেত পণ্য এবং কামার বা লোহাজাত পণ্যেরসাথে জড়িত উৎপাদকদের পণ্যের বাজার চাহিদা বৃদ্ধি, গুণগত মানোন্নয়ন এবং পাইকারি ক্রেতাদের সাথে কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়াহয়েছে।

অনুষ্ঠানে বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম বলেন, বাঁশ-বেতসহ কামার উৎপাদনকারীদের সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা করা হবে। এতে করে এ শিল্প আরও বিকশিত হবে আমরা মনে করি।

জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী বলেন, আগে বাঁশ-বেতসহ কামারদের উৎপাদিত পণ্য খুব জনপ্রিয় ছিলো। কিন্তু মাঝে প্লাস্টি পণ্যের আগ্রাসনে ওই সব পণ্যজনপ্রিয়তা হারায়। কিন্তু মানুষ প্লাস্টিকের ক্ষতকর দিক সম্পর্কে এখন বুঝতে শিখেছে। তারা আবার প্লাস্টিক পণ্য বর্জন করে বাঁশ-বেতের পণ্য ব্যবহার শুরু করেছে। ফলে বাঁশ-বেতের পণ্য যারা উৎপাদন করছেন তাদের জন্য অনেক সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

তিরি আরও বলেন, বাঁশ ও বেতের পণ্যকে আরও আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে হবে।

পরে বাঁশ-বেতসহ কামারদের উৎপাদিত পণ্য পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা।

Read more — স্থানীয়
← Home