জেলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার খোঁজ নিতে গিয়ে ‘দালালদের মারধরে’ মাথা ফাটল নারীর

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
জেলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার খোঁজ নিতে গিয়ে ‘দালালদের মারধরে’ মাথা ফাটল নারীর

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার তথ্য জানতে গিয়ে এক নারী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই নারীর অভিযোগ, দালালরা তাকে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েই মারধর করেন। বুধবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম কানিজা আফরোজা (৪০), তিনি পৌর এলাকার বালুবাগান মহল্লার বাসিন্দা।

কানিজ আফরোজার অভিযোগ, কয়েকদিন ধরে তার ছেলে জ্বরে আক্রান্ত থাকায় ডেঙ্গু পরীক্ষার খোঁজ নিতে জেলা হাসপাতালে যান তিনি। এ সময় এক ব্যক্তি তাকে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে পরীক্ষার করানোর জন্য বলেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। মারধরে তার মাথা ফেটে যায় ও তিনটি সেলাই দিতে হয়েছে। 

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, ঘটনার সময় হাসপাতালের কোনো কর্মচারী উপস্থিত ছিলো না। তবে ওই নারী পরে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি কেন ঘেটেছে ও কারা ঘটিয়েখে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি ইকরামুল হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

Read more — স্থানীয়
← Home