গোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্ত

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
গোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর প্রামাণিক, আনসার-ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা।

সংশ্লিষ্টরা জানান,চলতি অর্থ বছরে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তের ফলে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Read more — স্থানীয়
← Home