চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ধারালো অস্ত্রসহ মতিউর রহমান মতি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৪ টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া-যাদুপুর সড়কের স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মতিউর রহমান শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের একটি দল স্লুইস গেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্রসহ মতিউরকে গ্রেপ্তার করে। 

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর মতিউরকে আদালতে পাঠানো হয়েছে।

Read more — স্থানীয়
← Home