হজ কাফেলা সেবায় ৩০ বছর পূর্ণ করল রাজ ট্রাভেলস

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
হজ কাফেলা সেবায় ৩০ বছর পূর্ণ করল রাজ ট্রাভেলস

পবিত্র হজ ও ওমরাহ পালনে ৩০ বছর ধরে সেবা দিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠান মেসার্স রাজ ট্রাভেলস। মঙ্গলবার প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা জানান, ৩০ বছর আগে মরহুম মোঃ আব্দুল জাব্বারের হাত ধরে যাত্রা শুরু হয় রাজ ট্রাভেলসের। শুরু থেকেই প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে হজ ও ওমরাহ পালনে সেবা দিয়ে যায় প্রতিষ্ঠানটি। পবিত্র সেবায় প্রতিষ্ঠানটি যখন ব্রত তখন মারা যান আব্দুল জাব্বার। তার অনুপস্থিতিতে রাজ ট্রাভেলসের দায়িত্ব নেন আব্দুল আজিজ। এখন পর্যন্ত তিনিই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর দায়িত্ব পালন করছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলায় কার্যলয় থেকে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি যাবতীয় কার্যক্রম।

আব্দুল আজিজ বলেন, রাজ ট্রাভেলস মুসলিম উম্মাহর পবিত্র বাইতুল্লাহ শরিফ ও মসজিদে নববীতে হাজির হওয়ার স্বপ্ন পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। হজ পালনকারী ও ওমরাহ যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল ধর্মীয় সফরের ব্যবস্থা করাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, মেসার্স রাজ ট্রাভেলস চাঁপাইনবাবগঞ্জের একমাত্র অনুমোদিত হজ এজেন্সি। তাই অন্যদের চেয়ে আমরা অধিকতর সুষ্ঠুভাবে এবং তুলনামূলক কম খরচে হজ ও ওমরাহর ব্যবস্থা করতে পারি।

Read more — স্থানীয়
← Home