নাটোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চাঁপাইনবাবগঞ্জের ৪ জন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
নাটোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চাঁপাইনবাবগঞ্জের ৪ জন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে চারজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

হাসপাতালের রোগী ভর্তির খাতায় তাদের শুধু নাম ও উপজেলার নাম লেখা রয়েছে। আহত চারজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়ন আলী (৩২) ও ছবি (৩০), গোমস্তাপুর উপজেলার শামীম (১৮) ও ভোলাহাট উপজেলার তামিম হোসেন (১৭)। 

বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম হোসেন বলেন, আহত ওই চারজন চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের যাত্রী ছিলেন। আরপি পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী বালুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে মারা যান আরও ৫ জন। 

সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ চাঁপাই লাইভকে বলেন, এই হাসপাতালে ভর্তি আহত সবাই আশঙ্কামুক্ত। চাঁপাইনবাবগঞ্জের চারজনও আশঙ্কামুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।  

Read more — স্থানীয়
← Home