ভোলাহাটে সড়কের ধারে পড়ে ছিল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
ভোলাহাটে সড়কের ধারে পড়ে ছিল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়কের ধারে একটি হলুদের ক্ষেত থেকে আব্দুল আওয়াল নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হলদেগাছী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলা উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন কৃষিপণ্যের ব্যবসায়ী ছিলেন।

ওসি বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ সকালে ভোলাহাট-রহনপুর সড়কের হলদেগাছী এলাকা থেকে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল। তার পরিবারের সদস্যরা দাবি করেছে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে দুর্ঘটনার কোন প্রত্যক্ষদর্শী নেই।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যানে আব্দুল আওয়ালের মৃত্যুর কারণ।

Read more — স্থানীয়
← Home