‘প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষনিক মনিটরিং করছে জেলা পুলিশ’

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ
‘প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষনিক মনিটরিং করছে জেলা পুলিশ’

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দি ও প্রতাপচন্দ্র দাস দূর্গা মন্দির পরিদর্শন করেন। মন্দিরের নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

পরে আগত ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার। এ সময় তিনি বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ। পারস্পরিক সম্পর্ক বজায় রেখে পূজা উদযাপিত হচ্ছে। সম্প্রীতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করছে। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষনিক মনিটরিং করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অন্যান্য সংস্থা। 

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি প্রমুখ।

Read more — স্থানীয়
← Home