নাচোল ইউএনও’র বাবা-মা নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয়

লাইভ ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ণ
নাচোল ইউএনও’র বাবা-মা নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ইউএনও মো. কামাল হোসেনের প্রকৃত বাবা-মা নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার এই তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম।

প্রতারণার আশ্রয় নিয়ে ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বর্তমান ইউএনও কামাল হোসেন। তিনি মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয়ে প্রতারণা করে কোটা সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এর আগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলার তদন্তের অংশ হিসেবে দুদক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা।

সূত্র: বাংলা ট্রিবিউন

Read more — স্থানীয়
← Home