মাদক ব্যবসায়ীদের তালিকা হালানাগাদ হচ্ছে : পুলিশ সুপার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ণ
মাদক ব্যবসায়ীদের তালিকা হালানাগাদ হচ্ছে : পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তালিকা হালনাগাদ করার কথা জানিয়েছেন নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পুলিশ সুপার বলেন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি থানার মধ্যে চারটিই সীমান্তবর্তী। এ কারণে এখানে মাদকের প্রবণতা বেশি। আমি জানি মাদকের সঙ্গে জড়িত একটি তালিকা হয়তো আছে, আমরা সেটি হালনাগাদ করবো। মাদক ও চোরাচালান জিরো টলারেন্স রাখতে পারি সেভাবে কাজ করবো।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখেই লটারি মাধ্যমে আমাদেরকে পদায়ন করা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ, আবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবো। 

এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করার কথা বলেন পুলিশ সুপার। 

গোতম কুমার বিশ্বাস গত ২৯ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। 

Read more — স্থানীয়
← Home