বড় নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র-গোলাবারুদ আনার চেষ্টা চলছে: বিজিবি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ণ
বড় নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র-গোলাবারুদ আনার চেষ্টা চলছে: বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪টি বিদেশি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৯ ম্যাগজিন জব্দ করেছে বিজিবি।

সোমবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর থেকে আগ্নেয়াস্ত্র-গুলিগুলো জব্দ করা হয়।

দুপুরে প্রেস কনফারেন্স করে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে গোপালপুরে একটি মোটরসাইকেলকে গতিরোধের সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ‍দুজন একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে চারটি আমেরিকার তৈরি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় ৫৩ বিজিবির আওতাধীন প্রায় ৫০ কিলোমিটার সীমোন্তে বিশেষ টহল বিজিবি সদস্যরা। বিশেষ টহলের বিজিবি সদস্যরাই এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।

বিজিবি অধিনায়ক বলেন, দুষ্কৃতিকারীরাবাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতাপরিস্থিতির সৃষ্টি করতে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ আনার চেষ্টা চালাচ্ছে। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে।

Read more — স্থানীয়
← Home