গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ণ
গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রীর এক নারীর মৃত্যুর হয়েছে। বুধবার বিকালে উপজেলার চৌডালা-মমিনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই নারীর নাম পারভীন বেগম। তিনি গোমস্তাপুর উপজেলার চৌডালা-শুক্রাবাড়িরর সুমন আলীর স্ত্রী। 

এসআই তবিবুর রহমান বলেন, ইঞ্জিনচালিত একটি ভ্যানে করে গোমস্তাপুর চৌডালা সড়ক দিয়ে যাচ্ছিলেন পারভীনসহ আরও কয়েকজন। মমিনপাড়ায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়েন পারভীন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। 

Read more — স্থানীয়
← Home