দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রাজশাহীতে। সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে তীব্র শীত অনুভূত হচ্ছে রাজশাহীসহ আশেপাশের জেলাগুলোতে। 

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি। এই পর্যন্ত এটি বছরের সর্বনিম্ন তাপমাত্রা। তারা সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে শীত বাড়বে। 

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ বলেন, রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ দশমিক ২ ডিগ্রি। এছাড়া বাতাসের আর্দ্রতা শতভাগ রয়েছে। 

Read more — স্থানীয়
← Home