চাঁপাইনবাবগঞ্জে ৮টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ৮টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় উপজেলার রহনপুর পৌর এলাকায় পুনর্ভবা নদীর পাড় থেকে সেগুলো উদ্ধার করা হয়। 

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সকালে নদীর পাড়ে ককটেলসদৃশ বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওসি আরও বলেন, লাল স্কচটেপ মোড়ানো বস্তুগুলো প্লাস্টিকের ব্যাগের ভেতরে রাখা ছিল। সেগুলো পরীক্ষা করার জন্য র‌্যাবের সহায়তা চেয়েছে পুলিশ। আগামীকাল র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট আসবে। তবে কে বা কারা কী উদ্দেশে বস্তুগুলো সেখানে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

Read more — স্থানীয়
← Home