চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াতে ইসলামীর আমির

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াতে ইসলামীর আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ আসছেন। আগামী ৫ ফেব্রুয়ারি তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি নির্বচনী জনসভায় অংশ নেবেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার আমির মো. নূরুল ইসলাম বুলবুল এ তথ্য জানিয়েছেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় জনসভা অনুষ্ঠিত হবে। ওই দিন জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হবে, গণজাগরণ তৈরি হবে। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসের নজিরবিহীন একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব ডা. শফিকুর রহমান। যিনি বসবাসযোগ্য মানবিক ও নিরাপদ এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। চাঁপাইনবাবগঞ্জের জন্যও তিনি একটা ঐতিহাসিক বার্তা নিয়ে আসবেন।

Read more — স্থানীয়
← Home