দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর-মিয়াপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

সদর মডেল থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফয়সাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুরের আব্দুল লতিফের ছেলে। ওসি বলেন, মহাসড়কে দ্রুতগতির বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা তাকেউদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়। সেখোনে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান ওসি।

Read more — স্থানীয়
← Home