ডলারের বিপরীতে টাকার মান আবারও কমতে শুরু করেছে

লাইভ ডেস্ক
১০ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
ডলারের বিপরীতে টাকার মান আবারও কমতে শুরু করেছে

কয়েক মাস স্থিতিশীল থাকার পর মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, আন্তঃব্যাক বিনিময় হার দাঁড়িয়েছে প্রতি ডলার ১২২ দশমিক চার নয় টাকা। সোমবার এই হার ছিল ১২২ দশমিক চার তিন টাকা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে ডলারের বিপরীতে টাকার মান ধারাবাহিকভাবে কমছে। সম্ভাব্য বৈশ্বিক প্রভাব বিবেচনায় নিয়ন্ত্রক সংস্থা এখন বাজারে হস্তক্ষেপ বন্ধ রেখেছে, যার ফলে টাকার মান ডলারের বিপরীতে কমছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বাড়তে পারে এবং ভবিষ্যতে বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি হতে পারে। তাই বাজার থেকে ডলার কেনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি অর্থবছরের শুরু থেকে ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার থেকে ৫ বিলিয়নের বেশি ডলার কিনেছে।

Read more — জাতীয়
← Home