শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
১৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. জুনায়েদ আলী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জুনায়েদ আলী শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা একটি অটো রিকশায় সোনামসজিদ থেকে শিবগঞ্জ যাচ্ছিলেন। ধোবড়া বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু জুনায়েদ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনাকবলিত ভটভটি জব্দ আটক করা হয়েছে। তবে ঘটনার পরই এর চালক পালিয়ে যান।

Read more — স্থানীয়
← Home