সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদ উদযাপন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত চারটি গ্রামের আংশিক মানুষ ঈদ উদযাপন করেছেন। শুক্রবার জামাতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেন তারা।

সৌদির সঙ্গে মিল রেখে সবচেয়ে বড় ঈদের জামাতটি হয়েছে জেলার শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তরবিঘি গ্রামে। গ্রামের একটি আম বাগানে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লী ওই জামায়াতে নামাজ আদায় করেন। এছাড়াও শিবগঞ্জ উপজেলার রাধানগর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এলাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে। এবারও হয়েছে। তবে গ্রামের আংশিক মানুষ এসব জামায়াতে অংশ নেন।

Read more — স্থানীয়
← Home