চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে অটো রিকশা ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাতে সদর উপজেলার পালশা মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।;

সদর মডেল থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইল হোসেনের ছেলে অহিদুল ইসলাম ও জয়নাল আবেদিনের ছেলে মিনহাজ আলী। আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঢোরবোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহিদুর রহমান জাপান ও রাণীহাটির নেস মোহাম্মদের ছেলে এলিম।

ওসি বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি অটো রিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আরেকজন মারা যান হাসপাতালে নেয়ার পর। দুর্ঘটনায় আহত দুজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

Read more — স্থানীয়
← Home