ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এমপি বুলবুল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২১ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এমপি বুলবুল

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময় সবার জন্য উন্মুক্ত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রচার বিভাগ থেকে জানানো হয়, সকাল ৭ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী হেফজুল মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন নূরুল ইসলাম বুলবুল। আঙ্গারিয়াপাড়া-পাইকড়তলা মোড়ের নিজ বাড়িতে সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি যাবেন শহরের স্বরুপনগরে সমাজসেবা অফিস পরিচালিত শিশু সদনের এতিম শিশুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে।

নূরুল ইসলাম বুলবুলের দিনের কর্মসূচিতে আরও রয়েছে- বিকাল ৩টা হতে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বৃদ্ধাশ্রমে ঈদ শুভেচ্ছা বিনিময়। এছাড়াও বিভিন্ন এলাকায় অবস্থান করে সাধারণ মানুষেনর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

Read more — স্থানীয়
← Home