স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ১৮ পুরস্কার জিতল বাবুডাইং আলোর পাঠশালা

লাইভ রিপোর্ট, গোদাগাড়ী
২৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ণ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ১৮ পুরস্কার জিতল বাবুডাইং আলোর পাঠশালা

মহান স্বাধীনতা দিবস  ও জাতীয় দিবসের কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৮টি পুরস্কার জিতেছে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

গোদাগাড়ী উপজেলা প্রশাসন সরকারি কর্মসূচির অংশ হিসেবে কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করে। এতে নেয় বাবুডাইং আলোর পাঠশালা কাব ও স্কাউট দল। উভয় দলই কুচকাওয়াজে দ্বিতীয় ও ডিসপ্লেতে তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন শ্রেণির ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১২ জন শিক্ষার্থী ১৩টি পুরস্কার অর্জন করে। বিদ্যালয়কে স্মারক পুরস্কার দেয় উপজেলা প্রশাসন। সব মিলিয়ে সরকারি কর্মসূচির ১৮ টি পুরস্কার নিয়ে ফিরে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা। বরেন্দ্র অঞ্চলের প্রত্যন্ত এলাকার এ বিদ্যালয়টির অভাবনীয় সাফল্য অবাক করেছে সবাইকে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন ও অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দেন শিক্ষাথীদের হাতে। এ সময় আরও উপস্থিত ছিলেন- গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামশুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ অন্যলা। 

অন্যদিকে দিবসটি উপলক্ষে বুধবার বাবুডাইং আলোর পাঠশালায় শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল দৌড়, মোরগ লড়াই, হাঁড়িভাঙ্গা, চেয়ার খেলা, বালিশ খেলা, জলে-ডাঙ্গায়, মোমবাতি দৌড়, বিস্কিট দৌড়, দড়ি খেলা, বেলুন ফাটানো, তীর নিক্ষেপ প্রতিযোগিতা। 

এছাড়াও সেখানে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অভিভাবক কুলসুম বেগম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লুইশ মুর্মু (প্রাথমিক শাখা), সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ, সোনিয়া খাতুন, শিক্ষার্থীদের মধ্যে ইসরাত খাতুন, সাকিবুল হাসান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস (মাধ্যমিক শাখা)।

Read more — স্থানীয়
← Home