চাঁপাইনবাবগঞ্জ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ডিগন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ডিগন

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়ন পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনোদপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সভাপতি ও দলদলি ইউপির প্রশাসনিক মো. রাকিবুল করিম ডিগন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

ভোট গ্রহণ ও গণনা শেষে বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত ইউপি প্রশাসনিক কর্মকর্তা সেরাজুল ইসলাম।

ঘোষিত ফলাফলে দেখা দেখা গেছে, সমিতির ৩৯ জন সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৩৩ জন। এর মধ্যে ২০ ভোট পেয়ে সভাপতি হয়েছেন শহীদুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্রী মৃনাল কান্তি পেয়েছেন ১৩ ভোট। অন্যদিকে রাকিবুল করিম ডিগন ১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহারাজপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মেনুয়ার জাহান পেয়েছেন ১০ ভোট।

সভাপতি পদে শহীদুল ইসলামের এটি হ্যাট্রিক জয়। এর আগে ধারাবাহিকভাবে আরও দুই বার তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে রাকিবুল করিম ডিগন দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

Read more — স্থানীয়
← Home