উৎসবমুখর পরিবেশে লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের বার্ষিক নবায়ন ও হালখানা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
উৎসবমুখর পরিবেশে লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের বার্ষিক নবায়ন ও হালখানা

চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের হিসাব নবায়ন ও বার্ষিক হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ হালখাতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স লুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাইহানুল ইসলাম লুনা। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ট্রাস্ট ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার মিসেস রুবিনা, শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার আল মারুফ, সেভেন রিংস সিমেন্টের আরএসএম শ্রী নিশিত বাবু, একেএস’র এরিয়া ম্যানেজার শ্রী সুজিত কুমার বিশ্বাস, গরু মার্কা ঢেউটিনের এরিয়া ম্যানেজার চঞ্চল কুমার দাস, বিএসআরএম’র ডেপুটি ম্যানেজার প্রদীপ কুমার পাল, আনোয়ার সিমেন্ট সিটের সিনিয়র ম্যানেজার মো. খায়রুজ্জামান লিটু, আনোয়ার সিমেন্টের সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মি. শাহীন, মীর সিমেন্টের এরিয়া ম্যানেজার মো. আমিরুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের অ্যাসিসট্যান্ট ম্যানেজার মো. সোলাইমান হোসেন, যমুনা গ্যাসের ডেপুটি ম্যানেজার আদম শফিউল্লাহ, শরিফ হোম অ্যাপ্লায়েন্সের মি. পিন্টু, কিয়াম মেটালের আরএম শামিম হোসাইন।

অনুষ্ঠানে রাইহানুল ইসলাম লুনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন— ইট বিক্রি হয় আগাম টাকায়, রড বিক্রি হয় আগাম টাকায়, তাহলে শুধু সিমেন্ট কেন বাকিতে বিক্রি করবেন। আপনারা ব্যবসা ধরে রাখতে সবসময় নগদে পণ্য বিক্রয় করবেন, তাহলে আপনার আমার এবং কোম্পানির লাভ হবে। তা না হলে আপনারা ব্যবসা টিকে থাকতে পারবেন না।

তিনি বলেন— সকালে আগে আগে দোকান খুলবেন এবং সন্ধ্যার মধ্যে বন্ধ করবেন। পারলে রাতে পরিবারকে সময় দিবেন। দেখবেন, আপনাদের ব্যবসায় কোনো ক্ষতি হবে না। এসময় তিনি বর্তমান বৈশ্বিক অবস্থা মাথায় রেখে ব্যবসা করার পরামর্শ দেন।

আলোচনা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং শেষে পুরস্কার বিতরণ করা হয়।

 

Read more — স্থানীয়
← Home