চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুদের দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
২৮ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুদের দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে নয়ন ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল।

তিনি বলেন, নয়ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল থাকা সত্ত্বেও বিক্রি করা হচ্ছিলো না। অভিযানে ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় জ্বালানি তেল মজুদ রাখার অপরাধে ওই ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদকৃত জ্বালানি তেল মোটরসাইকেল ব্যবহারকারীদের কাছে তাৎক্ষনিক বিক্রির ব্যবস্থা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Read more — স্থানীয়
← Home