চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ বস্তু জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩০ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ বস্তু জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ বস্তু ও কাঁচ- লোহার পেরেকসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। গত রোববার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া থেকে এসব উদ্ধার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা কোথানিপাড়ার একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ বস্তু জব্দ করা হয়। সেখানে থেকে ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দ্দার কৌটা জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

জব্দ করা গানপাউডার সদৃশ বস্তু ও কাঁচ, লোহার পেরেকগুলো শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয় র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।

Read more — স্থানীয়
← Home