চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৭ শিশু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৭ শিশু

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৫ শিশু। বুধবার জেলা হাসপাতালের সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন। এছাড়াও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৭ রোগীর ১৬ জন ছেলে ও ১১ জন মেয়ে। এদের হাম আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে- চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩২০ জন হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এরমধ্যে মারা গেছে চার জন।

Read more — স্থানীয়
← Home