থানায় জিডি করে ১৪ মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
থানায় জিডি করে ১৪ মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্নভাবে খোয়া যাওয়া ১৪ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১১ টার পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, বিভিন্ন সময়ে জেলার পাঁচটি থানায় মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে সাধারন ডায়েরি (জিডি) করেন মালিকরা। এরপর অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে ফোনগুলো উদ্ধার করে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উদ্ধার হওয়া ১৪ টি ফোনের মধ্যে ৯টিই উদ্ধার করেন সদর থানার এএসআই আব্দুল মোতালেব। এছাড়াও নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেন ৩টি এবং পুলিয়ের গোয়েন্দা শাখা (ডিবি) এসআই কামরুল হাসান আরও ২টি মোবাইল ফোন উদ্ধার করেন।

Read more — স্থানীয়
← Home