চাঁপাইনবাবগঞ্জে দু’দিনে হামের টিকা পেল ১৯ হাজার শিশু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে দু’দিনে হামের টিকা পেল ১৯ হাজার শিশু

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় গত দুই দিনে ১৯ হাজার ৩৭০ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। রোববার ও সোমবার জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় শিশুদের টিকা দেয়া হয়।

জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

হামের সংক্রমনে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনা রোববার থেকে চাঁপাইনবাবগঞ্জে টিকা দেয়া কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে তিন উপজেলার ৩৭ টি কেন্দ্রে টিকা দেয়া হয়। এ দিন টিকা দেয়া হয় ৬ হাজার ৮৮৭ শিশুকে। দ্বিতীয় দিনে টিকা দেয়া হয় তিন উপজেলার ৫৩ কেন্দ্রে টিকা দেয়া হয়েছে ১২ হাজার ৪৮৩ শিশুকে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা দেয়া হচ্ছে শিশুদের।

সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন বলেন, খুবই গুরুত্ব দিয়ে জেলায় টিকাদান কর্মসূচি চলছে। রোববার শুরুর পর পরবর্তী ২১ দিন এ কর্মসূচি চলবে। এ সময়ের মধ্যে জেলার তিন উপজেলার ১ লাখ ৬৭ হাজার ২৮৭ শিশুকে টিকা দেয়া হবে।

Read more — স্থানীয়
← Home