নাচোলে পেট্রলপাম্প বন্ধে ভোগান্তি, চালু করতে ৭ দিনের আল্টিমেটাম

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
নাচোলে পেট্রলপাম্প বন্ধে ভোগান্তি, চালু করতে ৭ দিনের আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বন্ধ রাখা একটি পেট্রলপাম্প চালু করতে সাত দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরাম যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রায় আধাঘণ্টা ধরে চলা কর্মসূচিতে বক্তব্য রাখেন নাচোল উন্নয়ন ফোরাম’র সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাস’র সভাপতি শাকিল রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতারসহ অন্যরা।;

এ সময় বক্তারা বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে নাচোলের সুইটি ফিলিং স্টেশন নামের পেট্রলপাম্পটি বন্ধ রাখা হয়েছে। এতে গ্রাহকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। পাম্পটি চালু করতে সাতদিনের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, হয় আপনারা পাম্পটি চালু করেন, আর চালু করতে না পারলে বিক্রি করে দেন। অতি প্রয়োজনীয় জ্বালানীসেবা দিতে আপনার পেট্রলপাম্পের লাইসেন্স নিয়েছেন। অথচ জ্বালানীর জন্য যখন নাচোলবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন আপনারা পাম্প বন্ধ রাখছেন। সাতদিনের মধ্যে চালু না করলে পাম্পের লাইসেন্স বাতিলের দাবিতে আন্দোলন হবে বলেও জানানো হয় মানববন্ধনে। 

মানববন্ধন শেষে পেট্রলপাম্প চালুর দাবিতে নাচোল উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসকক বরাবরে স্মারকলিপি দেয়া হয়। 

Read more — স্থানীয়
← Home