হাম উপসর্গ নিয়ে ভর্তি আরও ১৪ শিশুর, ছাড়পত্র পেল ২৭ জন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
হাম উপসর্গ নিয়ে ভর্তি আরও ১৪ শিশুর, ছাড়পত্র পেল ২৭ জন
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১৪ শিশু ভর্তি হয়েছে। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে ওই সময়ের মধ্যে ২৭ শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৫৫ শিশু। অবস্থার অবনতি হওয়ায় ১ শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি শিশুদের মধ্যে ১২ জন ছেলে ও ২ জন মেয়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫৩৩ শিশু। এর মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে।;

Read more — স্থানীয়
← Home