গোমস্তাপুরের সেই পেট্রলপাম্পকে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

তেল মজুত রেখে বিক্রি বন্ধ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
গোমস্তাপুরের সেই পেট্রলপাম্পকে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তেল থাকা সত্ত্বেও বিক্রি না করায় মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে অবস্থিত পেট্রলপাম্পটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগেও গত ২৫ মার্চ একইভাবে তেল মজুতের পরও বিক্রি না করার অভিযোগে ওই পেট্রলপাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, আজ বুধবার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে পর্যাাপ্ত জ্বালানী তেল মজুতের পরও বিক্রি বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে সেখানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। পরে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি বলেন, ওই পেট্রলপাম্পে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রল মজুত ছিল। ওই পেট্রল সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। 

Read more — স্থানীয়
← Home