চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হবে ‘শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত’

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৫ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হবে ‘শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত’

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরিপ্রার্থীদের কোন রকম দুর্নীতি ছাড়াই শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার। বুধবার নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ পরীক্ষার পর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ ঘোষণা দেন। 

পুলিশ সুপার বলেন, যারা সেবার ব্রত নিয়ে পুলিশে আসতে চান, তাদেরই নিয়োগ দেয়া হবে। নিয়োগ প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত।

চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, চাকরির জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না। দালাল চক্রের সঙ্গেও যোগাযোগ করা থেকে বিরত থাকুন। 

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার শুন্যপদের বিপরীতে ৩১ জনকে নিয়োগ দেয়া হবে।

Read more — স্থানীয়
← Home