শিবগঞ্জে পিকআপের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
শিবগঞ্জে পিকআপের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিকআপের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার একাডেমী মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।   

নিহত রফিকুল ইসলাম (৬৫) একই উপজেলার বিশ্বনাথপুরের মৃত ওয়াজেদ আলীর ছেলে। 

ওসি বলেন, রফিকুল ইসলাম বাই-সাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কায় দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। 

Read more — স্থানীয়
← Home