চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক ওয়াহাবকে হুমকির অভিযোগ, থানায় জিডি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক ওয়াহাবকে হুমকির অভিযোগ, থানায় জিডি

চাঁপাইনবাবগঞ্জে একটি সংবাদ প্রকাশের জেরে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আব্দুল ওয়াহাবকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত রোববার থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

আব্দুল ওয়াহাব ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াহাব বলেন, গত ১৭ এপ্রিল বৈশাখী টেলিভিশনে শহরের মাদক ব্যবসা নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ১৮ এপ্রিল রাতে তানিয়া নামে এক নারী তার বাড়িতে চড়াও হন। এ সময় তানিয়া বিভিন্ন ধরণের হুমকিও দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, সাংবাদিক আব্দুল ওয়াহাব থানায় একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

Read more — স্থানীয়
← Home